৬ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৩:২৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৩:২৭

ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে তীব্র শীতে পারের অপেক্ষায় ছিল ছোট-বড় আট শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে দক্ষিণ-পশ্চিম আঞ্চলের ২১ জেলার যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি আরিচা এরিয়া অফিসের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশার কারণে সন্ধ্যা থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিলো। রাত ১২টা ৫৫ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মার চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিলো না। পরে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এসময় মাঝ পদ্মায় আটকে ছিল ছোট-বড় চারটি ফেরি।

পরে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে মাঝ পদ্মায় আটকে পড়া ফেরিগুলো ঘাটে নোঙর করতে সক্ষম হয়। পরে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান