রিসোর্টে মদপানে মৃত্যুর ঘটনায় মামলা

গাজীপুর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৬

গাজীপুরের শ্রীপুরে রিসোর্টে মদপান করে অবকাশযাপনকারীদের মৃত্যু ও অসুস্থের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে শ্রীপুর থানায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) মামলা হয়েছে। উপজেলার রাজাবাড়ী এলাকার পাবুর সড়কে একটি রিসোর্টে গত ৩০ জানুয়ারি ওই ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তিকে ভেজাল মদ সরবরাহে অভিযুক্ত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, অবকাশ যাপন শেষে ঢাকা ফিরে ২ ব্যাক্তির মৃত্যু ও ১৩ জন অসুস্থ হয়। উপজেলার রাজাবাড়ী এলাকার পাবুরচালা সড়কের ওই রিসার্টে গত ২৮ জানুয়ারি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ৪৩ জনের একদল কর্মী অবকাশ যাপন করতে আসেন। সেখানে তারা ৩০ জানুয়ারি পর্যন্ত অবস্থান করেন। অবস্থান করাকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি অবকাশযাপনে আসা ব্যক্তিদের ভেজাল মদ ও খাদ্য সরবরাহ করেন। সেগুলো পান করে কমপক্ষে ১৩ জন অসুস্থ হয়ে পড়েন। ৩০ জানুয়ারী দুপুর ১২টায় তারা রিসোর্ট ত্যাগ করেন। গুরুতর অসুস্থদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই নয়ন ভূঁইয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনি দুইজনের মৃত্যু সংবাদ পান। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিক তদন্ত শেষ করে মঙ্গলবার মামলাটি রুজু করা হয়।

ওই রিসোর্টের সেলস এক্সিকিউটিভ রনি বলেন, তাদের রিসোর্টে বাইরে থেকে কোনও খাবার অনুমোদিত নয়। ভেতরে প্রবশেকারীদের দেহ মেশিনে স্ক্যান করে প্রবেশ করানো হয়। খাদ্য বা মদ কিভাবে ভেতরে ঢোকানো হয়েছে এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি