গৃহবধূকে অগ্নিদগ্ধ করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৮

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় মর্জিনা বেগম (৪০) নামে এক নারীর শরীরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে তার স্বামী স্বাধীনের বিরুদ্ধে। রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কোনাবাড়ী থানার সেলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মর্জিনা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

অভিযুক্ত স্বাধীন কোনাবাড়ী এলাকার কেয়া স্পিনিং মিলস লিমিটেডে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত। তারা স্বপরিবারে সেলিমনগর এলাকায় ভাড়া থাকেন।

অভিযোগে জানা গেছে, পারিবারিক কলহের জেরে অভিযুক্ত স্বামী ঘটনার সময় গৃহবধূর পরনের কাপড়ে গ্যাস লাইট দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে তিনি দগ্ধ হয়ে গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে কোনাবাড়ী শরিফ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শরিফ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক জানান, বিকাল সাড়ে ৩টায় মর্জিনা বেগমকে এ হাসপাতালে আনা হয়। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, গৃহবধূর গায়ে আগুন দেওয়ার খবর হাসপাতাল থেকে জানতে পেরেছি। হাসপাতালে একজন অফিসারকে (এসআই) ঘটনা জানার জন্য পাঠানো হয়েছে। গৃহবধূর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী