রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নৈশপ্রহরীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আবি রহমান (৬০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন-ছনপাড়া সড়কের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই সানোয়ার হোসেন জানান, বিকাল ৪টার দিকে চৌধুরীপাড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে স্থানীয় কাঞ্চন হাইস্কুল মার্কেটের নৈশপ্রহরী আবি রহমান চৌধুরীপাড়া কবরস্থান জামে মসজিদে আছরের নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূলের ভাতিজা ইনান হাসানের মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় সুফি দায়েমউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের