গাজীপুরে অপহরণের ৪ মাস পর খাগড়াছড়ির গভীর বন থেকে স্কুলছাত্রী উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯

গাজীপুরের এক স্কুলছাত্রীকে (১৩) খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির গভীর বন থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বাসন থানা পুলিশ তাকে উদ্ধার করে।

ওই ছাত্রীকে গত প্রায় চার মাস আগে অপহরণ করা হয়েছিল। এসময় অপহরণকারী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বোরহান উদ্দিন (২৫) নামে গ্রেফতারকৃত যুবক ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাতলী এলাকার শাহজাহানের ছেলে।

অপহৃতের স্বজনেরা জানান, স্কুলছাত্রীর পরিবার গাজীপুর মহানগরের বাসন থানাধীন পালের পাড়া এলাকায় বসবাস করতেন। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা এলাকায়। ওই ছাত্রী স্থানীয় বিআরটিসি স্কুলের ৮ম শ্রেণিতে পড়তো। একই এলাকায় ভাড়া বাসায় থেকে বোরহান উদ্দিন বিদ্যুৎ মেকানিকের কাজ করতো। পরিচয়ের সূত্র ধরে গত ২২ অক্টোবর দুপুরে ওই স্কুলছাত্রীকে কৌশলে অপহরণ করে বোরহান ও তার সহযোগীরা। ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।

বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, মামলা দায়েরের পর এ ঘটনায় রুহুল ও ডিজে কসাই নামের দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির তুলাবিল এলাকার গভীর বনে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা অপহৃত স্কুলছাত্রীকে ওই এলাকার একটি বাড়িতে আটকে রেখেছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম