সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদকসহ আহত ১১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৫

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে একটি দল ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিতে যাওয়ার সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় কেন্দ্রিয় সেচ্ছাবেকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১১ জন আহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত গাড়ি কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, সকালে ঢাকা থেকে সেচ্ছাবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও তার নেতৃত্বে কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের একটি দল কয়েকটি গাড়ি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে একটি গাড়ি সড়কের পাশে পড়ে যায়। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, শিল্পবিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, উপ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় কমিটির সদস্য সাইদুর রহমান, অ্যাডভোকেট দিদার হোসেন রিজভী ও মনিরুজ্জামান পামেন আহত হন।

খবর পেয়ে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আহতদের স্থানীয় ইউএসবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে গুরুত্বর আহত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জাতীয় কমিটির সদস্য এবং অ্যাডভোকেট দিদার হোসেন রিজভীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে