শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ২৩:২৫আপডেট : ০৬ মার্চ ২০২১, ২৩:২৫

গাজীপুরে মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগে শিক্ষক আব্দুল মমিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার মুলার বয়রা গ্রামের আব্দুল আজিজের ছেলে। শনিবার (৬ মার্চ) দুপুরে ওই শিক্ষককের গ্রেফতার করে পুলিশ।

গাজীপুর মেট্রাপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক আব্দুল মমিন গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার দক্ষিণ হাড়িনাল এলাকার আল-মাদরাসাতু লি-তাহ ফাজিল কোরআন মাদ্রাসার হেফজখানার শিক্ষক।

ওসি রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ওই শিক্ষার্থী ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোররাতে শিক্ষক আব্দুল মমিন তার হাত-পায়ে তেল মালিশ করে দেওয়ার কথা বলে হেফজ বিভাগের ওই শিক্ষার্থীকে (১১) ঘুম থেকে উঠিয়ে তার কক্ষে ডেকে নেন। এসময় শিক্ষক মমিন ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগেও গত সোমবার (১ মার্চ) মধ্যরাতে মমিন ওই শিক্ষার্থীকে ঘুম থেকে উঠিয়ে তার রুমে ডেকে নেন এবং স্পর্শকাতর স্থানে হাত দেন। এসময় ছাত্রটি কান্নাকাটি শুরু করলে তাকে ভয় দেখিয়ে ছেড়ে দেন মমিন। পরে বৃহস্পতিবার রাতের নির্যাতনের ঘটনা শিশুটি তার বাবাকে জানায়। এ ঘটনায় শনিবার (৬ মার্চ) ওই শিক্ষার্থীর বাবা মাদ্রাসার শিক্ষক আব্দুল মমিনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষক আব্দুল মমিনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম