পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ: ওবায়দুল কাদের

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ১৮:৫৭আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৯:১৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেকেই ভেবেছিলেন এ দেশ টিকতে পারবে না। সেই বাংলাদেশ পারমাণবিক বোমা ছাড়া আর্থসামাজিক সব সূচককে আজকে পাকিস্তানকে পেছনে ফেলে অদম্য গতিতে এগিয়ে চলছে।’

রবিবার (১৪ মার্চ) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ, উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘একটি দল এতদিন স্বাধীনতার আদর্শকে ভূলুণ্ঠিত করেছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিসর্জন দিয়েছে, মুক্তিযুদ্ধের রণধ্বনিকে নিষিদ্ধ করেছে, সর্বকালের সেরা ভাষণটিকে নিষিদ্ধ করেছে। তারাই এখন লোক দেখানো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা আজকে এ সুবর্ণজয়ন্তী পালন করছে ইতিহাসকে আবার মুকুট দিয়ে ডেকে দেওয়ার নতুন নবতর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা স্বাধীনতার ঘোষণার অন্যতম পাঠককে ঘোষক বলতে চায়। একদিকে তারা ৭ই মার্চ পালন করছে, অপরদিকে বলছে একটি ভাষণে স্বাধীনতা এসেছে। ৭ মার্চকে ছোট করার জন্য তারা ৭ মার্চ পালন করেছে।

সেতুমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তারা মীমাংসিত সত্যকে অমীমাংসিত করতে চায়। আজকে তারা যেখানে সেখানে আপন মনের মাধুরী মিশিয়ে প্রমাণিত সত্যকে বিকৃত করতে চায়। সেটাই তারা সুবর্ণজয়ন্তী পালনের নামে করে যাচ্ছে।’

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিজিই) গ্যালারিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক বিশিষ্ট কবি ও সাংবাদিক মিনার মনসুর।

 

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের