বিদ্যুতের টাওয়ার ভেঙে ২ ইলেকট্রিশিয়ানের মৃত্যু, আহত ১

গাজীপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ২০:৪২আপডেট : ১৬ মার্চ ২০২১, ২০:৪২

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের টাওয়ার ভেঙে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের স্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সোহাগ সরকার (২৫)ও সুমন (৪৫)। আহত সাইফুল (২৬) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই জামালপুর সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তারা একটি ঠিকাদারি কোম্পানিতে কাজ করতেন।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শেখ সজল হোসেন জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বেল্ট পরিহিত অবস্থায় স্টিলের একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে দুজন ইলেকট্রিশিয়ান কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে টাওয়ারটি গোড়া থেকে বাঁকা হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলে অপর ইলেকট্রিশিয়ান সোহাগ সরকার টাওয়ারের নিচে চাপা পড়ে নিহত হন। অপর দুজনকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের একজন মারা যান। মেসার্স নেটওয়ার্ক কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের ঠিকাদার সেকান্দার আলীর তত্ত্বাবধানে বৈদ্যুতিক টাওয়ার অপসারণের কাজ করা হচ্ছিল।

নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের