ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন পিতা, লাশ হলেন দুজনই

নরসিংদী প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ১৮:৫২আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৮:৫২

নরসিংদীর মনোহরদীতে কলাগাছ ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত বাবা হলেন মো. জাকারিয়া ফরাজী (৪৫) ও ছেলে সাজিদ ফরাজী (৬)। তাদের বাড়ি মনোহরদীর শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদের এ পারে দীঘাকান্দি গ্রাম এবং ওপারে চরে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। অন্যান্য দিনের মতো শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি কলাগাছ ধরে এই নদ পার হয়ে ওপারে তার খেতের পরিচর্যা করতে যাচ্ছিলেন জাকারিয়া ফরাজী। ছেলে সাজিদ বায়না ধরায় তাকেও সঙ্গে নিয়েছিলেন তিনি। মাঝনদে যাওয়ার পর হঠাৎ ছেলে সাজিদ অসাবধানতাবশত কলাগাছ থেকে পানিতে পড়ে যায়। তাকে তুলে আনতে বাবা জাকারিয়া পানিতে ঝাঁপ দেন। পরে দুজনই পানিতে তলিয়ে যান।

আশপাশের লোকজন নদের পানিতে নেমে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নদের পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় দীঘাকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ওই পরিবারটির বাড়িতে ভিড় করছেন।

মনেহরদী থানার উপপরিদর্শক মো. আমিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই বাবা-ছেলের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী