‘অতি জরুরি’ মামলার শুনানি নেবেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১২:১৮আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৫:০৫

করোনার ঊর্ধ্বমুখী প্রভাবের মধ্যেও সীমিত আকারে চলমান আদালতের কার্যক্রমে শুধুমাত্র অতি জরুরি মামলার শুনানি নেবেন বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৬ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

ভার্চুয়াল আদালতের কার্যক্রমের শুরুতে আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলেন, ‘অতি জরুরি বিষয় ছাড়া অন্য আবেদন শোনা হবে না। প্রধান বিচারপতির গঠনবিধি আপনারা দেখেছেন। গঠনবিধি অনুসারে মামলাটি শুধুমাত্র জরুরি হলে হবে না, অতি জরুরি হতে হবে। শুধু মক্কেলের জন্য জরুরি বিষয়ে মামলা ফাইল করতে হবে, এটা এখন না। এটা সামনে পাবেন। তখন সে হিসেবে মেনশন করবেন।’

প্রসঙ্গত, করোনার সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে জনসাধারণের চলাচলের ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। গত ৪ এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।

ওই প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা চলাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি চারটি বেঞ্চ (তিনটি দ্বৈত ও একটি একক) এবং সপ্তাহে দু’দিন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পাশাপাশি দেশের অধস্তন আদালতসমূহের মধ্যে জেলা ও মহানগর প্রতি একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বারা জরুরি বিষয়ে বিচারকার্য পরিচালিত হবে বলেও কোর্ট প্রশাসন জানায়।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম