কারাগারে মাদানী, মাদ্রাসায় তালা

গাজীপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ২০:৫৫আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:৫৫

আলোচিত রফিকুল ইসলাম মাদানীকে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের দায়ের করা মামলায় গাজীপুরের কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে তাকে ওই মামলায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমটির) ডিসি ইলতুৎ মিশ জানান, গত বুধবার রাতে রফিকুল ইসলাম মাদানীকে (২৬) গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার তার বাড়ি থেকে আটক করে র‌্যাব-১ এর সদস্যরা। তিনি ওই এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে। আটকের পর রফিকুল ইসলাম মাদানীকে ওই রাতেই গাজীপুর মহানগরীর গাছা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ওই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। র‌্যাব-১’র জেসিও-৮৭২৭ নায়েব সুবেদার (ডিএডি) আব্দুল খালেক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয়। পরে আদালত থেকে পুলিশ ও র‌্যাবের কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা কারাগার নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, আটক রফিকুল ইসলাম মাদানীর কাছ থেকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইল ফোনে আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও চিত্র ও লিংক পাওয়া গেছে, যা তার ভণ্ড চরিত্রের পরিচয় বহন করে।

গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আকন্দ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে তাকে এ কারাগারে বুঝে নেওয়া হয়েছে।

কারাগারে মাদানী, মাদ্রাসায় তালা

গাজীপুরে তার মাদ্রাসায় তালা

গাজীপুর মহানগরের বাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মারকাজুন নূর আল ইসলামিয়া নামে একটি আবাসিক মাদ্রাসা রয়েছে। হাফেজ ক্কারী রফিকুল ইসলাম মাদানী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও পরিচালক। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরেজমিনে মাদ্রাসা ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে মাদ্রাসাটির প্রধান ফটকের ভেতর থেকে দুটি তালা ঝুলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম