ডোবায় মিললো স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ

মাদারীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ১৬:৪২আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৭:৩৫

মাদারীপুরের কালকিনিতে একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে ওই দম্পতি নিখোঁজ হন। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ডোবার মধ্যে কচুরিপানার নিচে তাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, কালকিনির আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রামের মোয়াজ্জেম সরদার (৪২) ও তার স্ত্রী মোকসেদা বেগম (৩৪) হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন তাদের খোঁজ করছিলেন। দুপুরে ওই এলাকার হাবিব বেপারীর বাড়ির পাশের একটি ডোবার মধ্যে কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় তাদের দু’জনের লাশ দেখতে পান স্থানীয়রা।

এক সময়ের চরমপন্থী অধ্যুষিত রাজারচর এলাকায় মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিবাদ ও ঝামেলা রয়েছে। রাজারচর গ্রামের মফছের সরদারের ছেলে নিহত মোয়াজ্জেম সরদার একটি লুটতরাজের মামলার সাক্ষী ছিলেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, পুলিশ খবর পেয়ে নিহত দু’জনের লাশ উদ্ধার করেছে। কীভাবে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান