শীতলক্ষ্যায় লঞ্চডুবি: কার্গো জাহাজের ৫ স্টাফের ২দিন করে রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ১৮:৩৭আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৮:৩৭


নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মর্মান্তিক লঞ্চডুবির ঘটনায় জব্দ এসকেএল-৩ লাইটার কার্গো জাহাজ থেকে গ্রেফতার ১৪ আসামির মধ্যে নাবিক ও চালকসহ পাঁচ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আদালত অপর ৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

শুক্রবার (৯ এপ্রিল) বিকাল চারটায় নৌ-থানা পুলিশ আসামিদের মধ্যে পাঁচ জনের সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে হাজির করে। এসময় আসামিদের সবার পক্ষে জামিন আবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট খোকন সাহা।

“১৪ স্টাফসহ কার্গোজাহাজটিকে নারায়ণগঞ্জে আনা হয়েছে”

আদালত শুনানি শেষে আসামিদের বিষয়ে এ আদেশ দেন। পরে আদালতের নির্দেশে ৯ আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

জব্দ লাইটার জাহাজ রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন এমভি এসকেএল-৩ লাইটার কার্গো জাহাজটির মাস্টার অহিদুজ্জামান, চালক মজনু মোল্লা, সুকানি আনোয়ার মল্লিক, হৃদয় হাওলাদার ও ফারহান মোল্লা।

আসামিদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

“শীতলক্ষ্যায় লঞ্চডুবি ও নিহতের ঘটনায় মামলা”

এর আগে, বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকা থেকে আসামিদের গ্রেফতারের পর সন্ধ্যায় নারায়ণগঞ্জের নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড কর্তৃপক্ষ।

গত ৪ এপ্রিল (রবিবার) বিকাল ৫টা ৫৬ মিনিটে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে সাবিত আল হাসান নামে লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সন্ধ্যা আনুমানিক সোয়া ছয়টার দিকে লঞ্চটি সদর উপজেলার কয়লাঘাট এলাকায় গেলে এসকেএল-৩ নামে লাইটার কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় সোমবার লঞ্চটি উদ্ধারসহ দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। লঞ্চডুবির ঘটনায় বন্দর থানায় পৃথক চারটি মামলা দায়ের করেছে নৌ-মন্ত্রণালয়, নৌ-থানা পুলিশ, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের