মাদানীর নামে আরও একটি মামলা

গাজীপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ১৭:৩৬আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৭:৩৬

রফিকুল ইসলাম মাদানীর (২৭) নামে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়েছে। গাজীপুরের বাসন থানা এলাকার মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোববার (১১ এপ্রিল) সকালে বাসন থানায় মামলাটি দায়ের করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কিছু বিপথগামী ধর্মীয় লেবাসধারী লোক দেশের শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট করার লক্ষ্যে বদ্ধপরিকর। ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মারকাজুল নূর আল ইসলামিয়া মাদরাসায় বসে দেশদ্রোহী ও নাশকতার কার্যকলাপ চালায়। একই সঙ্গে নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করে। কিছু বক্তা ওয়াজ মাহফিলের নামে ধর্মীয় বক্তব্যের আড়ালে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। তাদের মধ্যে অন্যতম রফিকুল ইসলাম। তিনি গত ২৫ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় তার বক্তব্যের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন।

এছাড়াও দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তিনি অপমানজনক বক্তব্য দিয়েছেন। যা ফেসবুক, ইন্টারনেট ও ইউটিউবে আপলোড করার পরিপ্রেক্ষিতে দেশে বিরাজমান সহিংসতা ও অস্থিরতার মূল কারণ হিসেবে কাজ করেছে। তার এসব বক্তব্যের ভিডিও ইউটিউবে ‘ইসলামিক জীবন’ নামে ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব সদস্যরা। পরদিন বৃহস্পতিবার র‌্যাবে-১-এর নায়েক সুবেদার (ডিএডি) আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে প্রথমে গাজীপুর জেলা কারাগার, পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়।

আরও পড়ুন:

রাষ্ট্রবিরোধী উসকানি: রফিকুল ইসলাম মাদানী ফের আটক

‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী শাপলা চত্বরে আটক

শিশু নন ‘শিশু বক্তা’

 
/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম