থামানো ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

সাভার প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১৬:২৭আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৬:২৭

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকা জেলার দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার মিলন খাঁ এর ছেলে জামাল খাঁ। এছাড়াও মোছা. রানী, মো. জয়নাল ও মোছা. তাছলিমা এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভার থেকে চার জন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে সালেহপুর এলাকায় এসে পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজ বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় কারটি। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত আরও তিন জনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম