কিশোরীর পেটে দুই কেজি চুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৬, ১৩:৫৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৩:৫৮

উদ্ধারকৃত চুলশাহানূর আক্তার (১৩) নামে এক কিশোরীর পাকস্থলী থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ২ কেজি ওজনের একটি ‘চুলের বল’ উদ্ধার করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। শিশুটি সুস্থ রয়েছে।
শুক্রবার সকালে ঢামেক হাসপাতালের সার্জারি ইউনিটে গিয়ে দেখা যায় শাহানূর তার দাদি সফুরা খাতুনের সঙ্গে কথা বলছে। সে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনরা।
সফুরা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহানূর প্রায়ই পেটে ব্যথার কথা বলত। কিছু খেতে চাইত না। জোর করে কিছু খাওয়ালে বমি করে ফেলে দিত। এলাকায় অনেক ডাক্তার দেখিয়েছি। কিন্তু কাজ হয়নি। এরপর প্রতিবেশীদের কথায় তাকে এই হাসপাতালে নিয়ে আসি। ২৮ ডিসেম্বরে ওকে হাসপাতালে ভর্তি করাই। ৬ জানুয়ারি তার অপারেশন হয়। ডাক্তাররা আমাদের একটি চুলের কুণ্ডলী দেখিয়েছে। তারা বলেছে এর ওজন দুই কেজি।’
শাহানূরের চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক তপন কুমার সাহার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার করে এই চুলের বল বের করে আনেন।
মেডিক্যালের সহকারী অধ্যাপক নাজমুল হাকিম শাহিন বলেন, ‘সে শৈশব থেকে চুল খেয়ে আসছিল। হজম না হওয়ায় সেগুলো পাকস্থলীতে আটকা পড়ে দিনে দিনে কুণ্ডলী পাকিয়ে বড় হয়ে ওঠে। এটি এতই বড় হয়ে উঠছিল যে তা ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।’

অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠলে তাকে মনোচিকিৎসকের কাছে পাঠানো হবে বলে জানান তিনি। তিনি বলেণ, এ ধরনের মানসিক অবস্থাকে বলে ট্রিকোটিলোমেনিয়া। এমনটা হলে নিজের চুল নিজে ছিঁড়ে রোগী আনন্দ পায়।

শাহানূরের মামা আশরাফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কখনও ওকে চুল খেতে দেখিনি। কিন্তু চিকিৎসকরা বলেছে সে অনেক বছর ধরে খেত।’

/এআরআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম