র‌্যাব সদস্য নিহতের ঘটনায় মাইক্রোবাসের মালিক ও চালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৬ মে ২০২১, ২১:৪১আপডেট : ১৬ মে ২০২১, ২১:৪১

গাজীপুরে দু’মাইক্রোবাসের সংঘর্ষে র‌্যাব-৪ এর এক সদস্যসহ দুইজন নিহত ও ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় শুক্রবার (১৬ মে) মাইক্রোবাসের মালিক ও চালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ মে) সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব চান্দ্রা গ্রামের বদরুজ্জামান গাজীর ছেলে মাইক্রোবাসের চালক আবুল হোসেন (৪০) এবং একই উপজেলার উচ্চঙ্গা গ্রামের মাহফুজুর রহমান মজুমদারের ছেলে মাইক্রোবাসের মালিক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৪৮)। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় র‌্যাব-৪ এর উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বাদী হয়ে বুধবার (১২ মে) গাজীপুরের জয়দেবপুর থানায় গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো ও মালিকের বিরুদ্ধে অদক্ষ চালক নিয়োগ দিয়ে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। এরপরই র‌্যাব-৪ ও পুলিশের একাধিক দল আসামিদের গ্রেফতারে অভিযানে নামে।

তিনি জানান, র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৩ মে) মাইক্রোবাসের চালক ও মালিককে গ্রেফতার করে এবং ওই রাতেই মাওনা হাইওয়ে থানায় হস্তান্তর করে। পরদিন শুক্রবার (১৪ মে) মাওনা হাইওয়ে থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম