শীতলক্ষ্যায় বাল্কহেড-যাত্রীবাহী ডিঙ্গি নৌকার সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২১, ২৩:১৩আপডেট : ২৪ মে ২০২১, ২৩:১৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাটের যাত্রীবাহী ডিঙ্গি নৌকার সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। এতে আতঙ্কিত যাত্রীরা লাফিয়ে পানিতে পড়ে যায়।

সোমবার (২৪ মে) বিকেল ৫টা ১০ মিনিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আশপাশের যাত্রীবাহী নৌকার লোকজন পানিতে পড়ে যাওয়া লোকজনকে উদ্ধার করে। তবে এই ঘটনায় কেউ নিখোঁজ নেই।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের (ওসি) শহিদুল ইসলাম। তিনি জানান, সোমবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সেন্ট্রাল খেয়াঘাটের পশ্চিম তীর থেকে একটি ডিঙ্গি নৌকায় ১২-১৫ জন যাত্রী নিয়ে নদীর পূর্ব পাড় বন্দর ঘাটে যাচ্ছিলো। নৌকাটি নদীর মাঝে গেলে উত্তর দিক থেকে বেপরোয়া গতিতে আসা আল্লাহর রহমত-১ নামের একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়ে আতঙ্কিত বেশ কয়েকজন যাত্রী লাফিয়ে পানিতে পড়ে। এসময় আশেপাশের যাত্রীবাহী নৌকার মাঝিরা তাদের টেনে তুলে। পরে মাঝিরা বেপরোয়া গতিতে আসা বাল্কহেডটি আটক করে এবং চালকসহ দুইজনকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর পুলিশের (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাল্কহেডটি এবং চালকসহ দুইজনকে আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত কেউ এসে কোনও যাত্রী নিখোঁজ রয়েছে এমন দাবি করেনি।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান