আগুনে পুড়িয়ে মেয়েকে হত্যা, মা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৮ মে ২০২১, ০৯:৫২আপডেট : ২৮ মে ২০২১, ০৯:৫২

গাজীপুরে নিজ মেয়ে উম্মে হুমায়রা বিজলীর (১৭) গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মা হেলেনা বেগমের (৪২) বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ মে) নিহতের বাবা মামলা দায়ের করলে বাসন থানা পুলিশ হেলেনা বেগমকে গ্রেফতার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত উম্মে হুমায়রা বিজলী বরিশালের মুলাদী উপজেলার বাহাদুরপুর এলাকার বজলুর রহমানের মেয়ে। তার মা হেলেনা বেগম একই উপজেলার বাহাদুরপুর এলাকার হানিফ খানের মেয়ে। 

ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান মামলার উদ্ধৃতি দিয়ে জানান, বজলুর রহমান স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা গ্রামের বুড়ির মোড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে নিরাপত্তা প্রহরীর চাকরি করেন। গত ২১ মে রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে বড় মেয়ে উম্মে হুমায়রা বিজলীকে শাসন করছিলেন তার মা হেলেনা বেগম। শাসনের একপর্যায়ে মেয়ে বিজলীর গায়ে কোরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন মা হেলেনা। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। ততক্ষণে বিজলীর শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রথামিক চিকিৎসার পর বিজলীকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ মে) দুপুরে বিজলী মারা যায়। বিজলী গাজীপুর পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’