‘যেখানে নিষেধাজ্ঞা নেই, সেখানে ইউপি নির্বাচন হবে’

মাদারীপুর প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১৫:০০আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:০০

প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেখানে করোনা সংক্রমণের ক্ষেত্রে নির্বাচনে নিষেধাজ্ঞা নেই, সে সব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে নিষেধ আছে সেখানে নির্বাচন বন্ধ করা হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে ওইসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (১৩ জুন) মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাদারীপুরের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি আরও বলেন, মাঠ পর্যায়ে ইউপি নির্বাচনে সহিংসতারোধে স্থানীয় প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া কিছু কিছু ইউনিয়নে এবার পরীক্ষামূলকভাবে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২১ জুন প্রথম ধাপে দেশের অন্যান্য স্থানের মতো মাদারীপুরের ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি