টাঙ্গাইলের দুই পৌরসভায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জুন ২০২১, ১৫:১৯আপডেট : ২০ জুন ২০২১, ১৫:১৯

টাঙ্গাইলের দুই পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুন) থেকে টাঙ্গাইল পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় সর্বাত্মক এ বিধিনিষেধ কার্যকর হবে। রবিবার (২০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, জেলায় করোনা শনাক্তের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে টাঙ্গাইল সদর, কালিহাতী ও মির্জাপুর উপজেলায়। এজন্য টাঙ্গাইল পৌরসভা ও কালিহাতীর এলেঙ্গা পৌরসভায় প্রথম পর্যায়ে সাত দিনের জন্য বিধিনিষেধ জারি করা হয়েছে। আগামী ২২ জুন থেকে শুরু হয়ে বিধিনিষেধ চলবে ২৮ জুন পর্যন্ত।

জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, ‘২২ থেকে ২৮ জুন পর্যন্ত টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় সর্বাত্মক কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। সেখানে শুধু মাত্র কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে। হোটেল ও মার্কেটসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া রিকশা, অটোরিকশা ও ইজিবাইকও চলাচল বন্ধ থাকবে। এক সপ্তাহ পর করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে আবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলার বিভিন্ন উপজেলায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১০৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮ জনের।

/এএম/
সম্পর্কিত
গর্ভপাতের ওষুধ মেইলে বিতরণ বন্ধের নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
ভোটের দিন কোন যান চলবে, কোনটি চলবে না
মেট্রোরেলে কত ওজনের ব্যাগ, ট্রলি ও বস্তা নিতে পারবেন?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি