পরীমণির মামলার আসামি অমির মুক্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ জুন ২০২১, ১৫:৩১আপডেট : ২৬ জুন ২০২১, ১৫:৩৩

চলচ্চিত্র নায়িকা পরীমণির দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তুহিন সিদ্দিকী অমির মুক্তির দাবিতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গুল্লাহ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, স্থানীয় ইউপি সদস্য আকবর আলী, স্থানীয় মো. শাফি, আব্দুর রউফ, হায়েত আলী ও হাজেরা বেগম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পরীমণি নতুন চলচ্চিত্র নায়িকা। অল্পদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। তার এসব টাকার উৎস কী? বাসাইলের গুল্যাহ গ্রামের অমি একজন ভালো মানুষ। তার বাবা সমাজসেবক। অনেক মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন অমি। এছাড়া করোনাকালীন সময়ে হাজার হাজার মানুষকে সার্বিক সহযোগিতা দিয়েছেন। অমি মানব পাচারের সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় টাঙ্গাইল থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

প্রসঙ্গত, ৯ জুন মধ্যরাতে ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয় বলে পরীমণি অভিযোগ করেন। ঘটনার চার দিন পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের জানান পরীমণি।

১৪ জুন সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি। ওই দিন বিকেলে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর ডিবির গুলশান জোনাল টিমের এসআই মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় নাসির ও অমি পাঁচদিনের রিমান্ডে রয়েছেন।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান