মসজিদের অজুখানায় শতাধিক অস্ত্র মজুত, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২১, ২১:১১আপডেট : ৩০ জুন ২০২১, ২১:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদের অজুখানার ছাদ থেকে শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাওছার হোসেন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার মসজিদের অজুখানার ছাদ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে রামদা, ছেনি, সামুরাই, চাপাতি ও চাইনিজ কুড়াল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও জমি কেনাবেচার দালালির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামের লোকজনের সঙ্গে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির লোকজনের বিরোধ চলছিল।

এরই মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ও একাধিক হামলা-মামলার ঘটনাও ঘটেছে। গত কয়েক দিন দুই পক্ষের লোকজন এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পালাক্রমে মহড়া দেয়। মঙ্গলবার বিকালে দুই পক্ষের লোকজন অস্ত্রের মহড়া দিতে নেমে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচজন আহত হন। অস্ত্রের মহড়ায় জড়িত থাকার অভিযোগে রাতেই কাওছার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, স্থানীয় প্রভাবশালী দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এরই ধারাবাহিকতায় মহড়া দেওয়ার জন্য অস্ত্রগুলো মসজিদের অজুখানার ছাদে মজুত করে এক পক্ষের লোকজন। এ ঘটনায় কাওছার হোসেনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব অস্ত্রের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

/এএম/
সম্পর্কিত
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
সর্বশেষ খবর
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
গুমের মামলায় মামুন খালেদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ৬ ডিসেম্বর
গুমের মামলায় মামুন খালেদের বিষয়ে তদন্ত প্রতিবেদন ৬ ডিসেম্বর
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’