তল্লাশিতে কারারক্ষীর কাছে মিললো ১৮৭ পিস ইয়াবা

গাজীপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২১, ১১:০৬আপডেট : ০২ জুলাই ২০২১, ১১:০৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ কারারক্ষী শাহিনুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে। সে ঢাকার ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কারারক্ষী হিসেবে কর্মরত। বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯টায় কারাগারে প্রবেশের সময় কারা ফটকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মমিন জানান, লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করছিলেন কারারক্ষী শাহিনুল ইসলাম। এক পর্যায়ে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কারা কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুল ইসলামকে আটক করে।

/টিটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম