৩ মাসে তৃতীয়বারের মতো সরলো সেতুটির গোড়ার মাটি

গাজীপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ২৩:০৯আপডেট : ১৭ জুলাই ২০২১, ২৩:০৯

নির্মাণের তিন মাসের মধ্যে গাজীপুরের শ্রীপুর-কাপাসিয়া সড়কের গোসিংগা ইউনিয়নের বাউনী বাজারের সেতুটির গোড়ার মাটি তৃতীয়বারের মতো সরে গেছে। যতবারই মাটি সরেছে ততবারই যানবাহন চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে। ওই সেতুর ওপর দিয়ে এখন ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাউনী গ্রামের নজরুল ইসলাম জানান, প্রায় তিন মাস আগে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর সেতুর গোড়ায় মাটি ভরাট করা হলেও তা ভালোভাবে চাপা না দেওয়ায় কমপক্ষে তিনবার মাটি ধসে পড়েছে। মাটি ভরাটের পর শক্ত কোনো বাঁধও দেওয়া হয়নি। ফলে প্রতিবারই সরে যাচ্ছে।

৩ মাসে তৃতীয়বারের মতো সরলো সেতুটির গোড়ার মাটি

বাউনী গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশাচালক রফিকুল ইসলাম, কৃষক তোফাজ্জল হোসেন, হিরন মিয়া, রুহুল আমীন বলেন, সেতুর গোড়ার মাটি সরে প্রত্যেকবারই সড়ক সরু হয়ে আসে। বর্ষার কারণে প্রতিদিন একটু একটু করে মাটি সরে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

পিকআপচালক হাবিবুল্লাহ জানান, একটি মাঝারি ধরনের গাড়িও সেতু অতিক্রম করতে পারছে না। প্রায় সাত দিন ধরে সেতু দিয়ে স্বাভাবিক পারাপার ব্যাহত হচ্ছে।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টেন্ডার দিয়ে সেতুটি মেরামত করতে আরও এক মাস সময় লেগে যাবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের