কালীগঞ্জে ৩ বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২১, ১২:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৩:০০

গাজীপুরের কালীগঞ্জে তিন বন্ধু মিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুরে তিন জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় মামলা করেছে ভুক্তভোগী। কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।  

অভিযুক্তরা হলো—কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে ইয়াছিন (৪০), তার দুই সহযোগী একই গ্রামের ফিরোজের ছেলে রাজু মিয়া (২০) ও বালীগাঁও গ্রামের আজু মিয়া (৪০)।

মামলার বরাত দিয়ে মোজাম্মেল হক জানান, ওই কিশোরী বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হালিম খেতে যায়। লকডাউনের কারণে হালিমের দোকান বন্ধ থাকায় স্থানীয় পুরাতন ব্যাংকের মোড়ে চটপটি খেতে রিকশায় ওঠে। কিছু দূর যাওয়ার পর ইয়াছিন লাফ দিয়ে তার রিকশায় ওঠে। 

এ সময় কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে কালীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন সরকারি খাদ্য গুদামের সামনে নিয়ে বসিয়ে রাখে। রাত সাড়ে ১২টার দিকে অপর অভিযুক্ত আজুর পাহাড়ায় ইয়াসিন ও রাজু মিলে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

মোজাম্মেল হক আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে