সবার প্রচেষ্টায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে: সেনাপ্রধান

টাঙ্গাইল প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১৩:৩৯আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৩:৩৯

সবার প্রচেষ্টায় করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে সেনাবাহিনীর টহল কার্যক্রম অপারেশন কোভিড শিল্ড পরিদর্শন শেষে শহরের নিরালা মোড়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, টাঙ্গাইলের করোনার পরিস্থিতি এখন উন্নতির দিকে। করোনার পরিস্থিতি বিবেচনা করে সরকার আবারও বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও পুনর্বিন্যাস করা হবে। করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে গেলে সরকার যদি কঠোর বিধিনিষেধ ঘোষণা করে তাহলে সেইভাবে আবার সেনাবাহিনীর কার্যক্রম শুরু হবে। তবে এবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধি নিয়ে সেনাবাহিনী ভালো কার্যক্রম চালিয়ে গেছে। সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তাতে খুবই খুশি হয়েছি। আমাদের সবার সমন্বিত প্রচেষ্টার ফলে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। 

এরআগে, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শহরের নিরালামোড় এলাকায় করোনা ভাইরাস সংক্রমণরোধে অসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীদের সহায়তা প্রদানকারী ১৯ পদাতিক ডিভিশনের দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টাঙ্গাইল পৌরসভার মেয়রের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম