ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বেড়েছে

টাঙ্গাইল প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৬:২৮আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৬:২৮

লকডাউন শিথিলের প্রথম দিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে। তবে কোথাও কোনও জট নেই। যান চলাচলও স্বাভাবিক। বুধবার (১১ আগস্ট) দুপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলছে। স্বাভাবিক সময়ের মতোই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

যানবাহন চলাচল স্বাভাবিক

এদিকে জেলা শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল থেকেও ঢাকাসহ দূরপাল্লার সব সড়কে বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে গণপরিবহনে যাত্রী কম দেখা গেছে।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, সড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। এ কারণে মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন। স্বাস্থ্যবিধি শিথিল করায় ক্রমেই স্বাভাবিক সময়ের মতো সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম