গাজীপুরে লাইনচ্যুত ট্রেন, ঢাকার সঙ্গে উত্তরের যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১৫:১৮আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৫:১৮

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় একটি কমিউটার ট্রেনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এসআই শহীদুল্লাহ বলেন, ঢাকায় উদ্ধারকর্মীদের খবর দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কতক্ষণ সময় লাগতে পারে তা এখনও বলা যাচ্ছে না। 

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম