ফরিদপুরে আরও ৭ জনের মৃত্যু 

ফরিদপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৮:১৯আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:১৯

ফরিদপুরে করোনাভাইরাস ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চার এবং উপসর্গে তিনজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে জেলায় মোট ৪৯৭ জনের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৫৯টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের শরীরে করোনা ধরা পড়ে। শনাক্তের হার ২৭ দশমিক ০১ শতাংশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে ফরিদপুরের পাঁচ এবং রাজবাড়ী ও মাদারীপুরের একজন রয়েছেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে আলফাডাঙ্গার ৬, ভাঙ্গার ১৯, বোয়ালমারীর ২, নগরকান্দায় ১, মধুখালীতে ৭, সদরপুরে ৫, চরভদ্রাসনে ২ এবং সদরের ৫২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৪৫ জনের।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। এর মধ্যে ৮৩  জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২০ জন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম