সিংগাইরে ছাত্র ধর্ষণের ঘটনায় ৩ মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নয় বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের ঘটনায় মাদরাসার অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক রমজান আলী পলাতক রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা চান্দহর ইউনিয়নের আলীনগর-ওয়াইজনগর মুহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মুফতি সাইফুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মুফতি আবদুল আউয়াল ও ক্বারী সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রকে প্রায়ই যৌন হয়রানি করে আসছিলেন শিক্ষক রমজান আলী। তিনি মাদ্রাসাতেই একটি কক্ষে থাকতেন। গত ১১ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রকে মাদ্রাসায় নিজ কক্ষে ঢেকে নেন রমজান। এরপর তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। তবে পরে ঘটনাটি জানাজানি হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন রমজান।

এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে মাদ্রাসায় গিয়ে ঘটনার সত্যতা পায় পুলিশ। এ ঘটনার পর রাতেই অধ্যক্ষকসহ তিন শিক্ষককে থানায় থানায় আনা হয়। 

ভুক্তভোগী শিশুর দাদি বাদী হয়ে রমজান আলীকে প্রধান করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ ছাড়া রমজানকে পালাতে সহযোগিতা করায় গ্রেফতার তিন শিক্ষককে আসামি করা হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা জানান, গ্রেফতার তিনজনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম