জীবিত স্বামীকে মৃত সনদ, কারাগারে মেম্বার স্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৪:০৩আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৪:১২

জীবিত থাকার পরও স্থানীয় চেয়ারম্যানকে দিয়ে মৃত্যু সনদ দেওয়ার ঘটনায় স্বামী শফিকুল ইসলামের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন স্ত্রী ইউপি সদস্য শারমিন আক্তার।  

জানা যায়, মানিকগঞ্জের শিবালয়ে শফিকুল ইসলাম (৬৩) নামের এক জীবিত ব্যক্তিকে প্রতারণা করে মৃত্যুসনদ দেন তার স্ত্রী শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য শারমিন আক্তার। এ ঘটনায় স্ত্রী শারমিন, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. আলাল উদ্দিন (৩৯) এবং একই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রউফ খানের (৬০) বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শফিকুল। 

গত বৃহস্পতিবার শিবালয় থানায় করা মৃত্যুসনদ জালিয়াতির অভিযোগে মামলাটি লিপিবদ্ধ হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিবালয় মডেল ইউপির নারী মেম্বার শারমিন আক্তারকে গ্রেফতার করে। শনিবার (২ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

মামলা সূত্রে জানা যায়, শফিকুল ২৭ সেপ্টেম্বর শিবালয় উপজেলার সমাজসেবা অফিসে ঋণ তোলার জন্য যান। এ সময় কাগজপত্র দেখে সংশ্লিষ্ট অফিসার জানান এই নামের ব্যক্তি মারা গেছেন। মৃত্যুর প্রমাণ হিসেবে শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিনের স্বাক্ষরিত মৃত্যুসদন দেখানো হয়। পরে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দেন অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বার।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জীবিত থাকার পরেও চেয়ারম্যান-মেম্বারের যোগসাজসে মৃত দেখিয়েছেন তার স্ত্রী। এছাড়া বিষয়টি নিয়ে কারও কাছে অভিযোগ দিলে তাকে হত্যার পর লাশ গুমেরও হুমকি দেওয়ার অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা এজাহারভুক্ত করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিন নম্বর আসামি ও বাদীর স্ত্রী শারমিন আক্তারকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছেন বলে জানান তিনি।  

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান