বিএনপি সহিংসতা চায়, আমরাও প্রস্তুত আছি: ওবায়দুল কাদের

সাভার প্রতিনিধি 
০৫ অক্টোবর ২০২১, ১৪:২৩আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৪:২৩

নির্বাচন ঘিরে কোনও ধরনের অরাজকতা মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি বাস পুড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে। তারা আন্দোলনের নামে ধ্বংস তৎপরতা চালিয়েছে। তারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়, আমরাও প্রস্তুত আছি।  

মঙ্গলবার (৫ অক্টোবর) সাভারের আমিনবাজার এলাকায় গাবতলী আমিনবাজার দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী এ সময় আরও বলেন, নির্বাচন নির্বাচনের মতোই হবে। কে আসলো বা না আসলো, কারো জন্য অপেক্ষা করে নির্বাচন বসে থাকবে না। বিশ্বে গণতান্ত্রিক নিয়মে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে নিরপেক্ষ আয়োজনে অনুষ্ঠিত হবে। তবে একে ঘিরে আন্দোলনের নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, বিএনপি বাস পুড়িয়েছে, ট্রেন পুড়িয়েছে তারা আন্দোলনের নামে ধ্বংস তৎপরতা চালিয়েছে । তারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়, আমরাও প্রস্তুত আছি। আন্দোলন শান্তিপূর্ণভাবে করার অধিকার আছে। কিন্তু আন্দোলনে যদি জনগণের জানমালের ক্ষতি ও হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থায় আওয়ামী লীগ জনগণকে নিয়ে তা প্রতিরোধ করবে। 

এ সময় যুক্তরাজ্যে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের গাড়িতে হামলার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কাল এ বিষয়ে কথা বলেছেন। তিনি (টিউলিপ) যুক্তরাজ্য পার্লামেন্টের মেম্বার। এ বিষে ওই দেশ ব্যবস্থা নেবে। এ বিষয়ে তারা কী করে আমরা সেটা পর্যবেক্ষণ করছি। তবে এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা।

মন্ত্রীর সঙ্গে এ সময় সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি