সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৭:২৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯:৪৫

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নাজির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর র‌্যাব-১১-এর কার্যালয়ে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস বিফ্রিং এ তথ্য জানান।

তানভীর মাহমুদ পাশা বলেন, ‘কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলার প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালিয়ে নাজির হোসেন ওরফে ইমরান নাজির একটি পোস্ট দেয়। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশের ফুট ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির জানায়, কুমিল্লার ঘটনাটিকে ব্যবহার করে সে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার করে আসছিল। পরবর্তী সময়ে পোস্টটি ডিলিট করে আত্মগোপনে চলে যায় সে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম