বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসা হলো না কনার 

গাজীপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১৩:০৯আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩:৪৪

গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের এক ভর্তি পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেম্বারবাড়ি এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম নুসরাত জাহান কনা (২০)। তিনি গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। কনা শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। এ ঘটনায় অপর নিহতের ঠিকানা এখনও পাওয়া যায়নি। 

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসের অন্যান্য যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের বাসটি বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিলো। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় বাসটি সামনের অপর একটি বাসকে বেপরোয়া গতিতে ওভারটেক করার চেষ্টা করে। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কনা ও অজ্ঞাত পথচারী নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম