চাকরির পেছনে না ঘুরে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ রাষ্ট্রপতির

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ২২:৩২আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২২:৩৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। রবিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে উন্নত জীবনযাপন করতে পারে, সে জন্য উন্নয়নকে ব্যাহত করে এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়া শেষে শুধু চাকরির পেছনে না ঘুরে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন রাষ্ট্রপতি।

মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনকল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন রাষ্ট্রপতি।

মতবিনিময় সভায় যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে হাওর এলাকার উন্নয়নচিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক ঘিরে যে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে, তা কাজে লাগাতে সবাইকে অতিমুনাফার মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান  রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও রাষ্ট্রপতির সচিব।

/এএম/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম