বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান     

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৫:১৩আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫:১৩

ঢাকা-আরিচা মহাসড়কসহ মানিকগঞ্জের বিভিন্ন সড়কে চলাচলরত বাসে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নেওয়া হচ্ছে এমন অভিযোগে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।   

মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক আব্দুল লতিফের নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান ও জাগীর এলাকায় চলাচলরত বাসে অভিযান চালানো হয়েছে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়, বাসে ভাড়ার মূল্যতালিকা না টাঙানোসহ নানা অনিয়মের দায়ে সেলফি, পদ্মা, দ্রুতগতি এক্সপ্রেস, যোগাযোগ পরিবহনসহ পাঁচটি গণপরিবহনকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রত্যেক বাসকে জরিমানা করা হয়। বাসগুলো থেকে এক হাজার করে মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ওই অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম সুমন, ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শামসু নবী তুলিপসহ ব্যাটালিয়ন আনসারের সদস্য।

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম