বিএনপির যুগ্ম মহাসচিব খোকনসহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১৮:১৭আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৮:১৭

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ ৭২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম বাদী হয়ে এই মামলা করেন।

এর আগে, সোমবার (২২ নভেম্বর) বিকালে চিনিশপুর এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সমাবেশ করে। বিকাল ৪টার দিকে পুলিশ কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন খায়রুল কবির খোকন।

অবরুদ্ধ রাখার অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, তারা নিজেরাই নিজেদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। সমাবেশ এলাকায় নাশকতা করা হতে পারে বলে পুলিশের কাছে আগে থেকে খবর ছিল। সে সময় দলীয় কার্যালয়ে আসতে থাকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে আবু সাঈদ ও সবুজ মিয়া নামে দুই পুলিশ সদস্য আহত হন। তাই সার্বিক নিরাপত্তার জন্যে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন ছিল। 

তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার (২৩ নভেম্বর) নরসিংদী সদর মডেল থানায় খায়রুল কবির খোকনসহ বিএনপির ৭২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

খায়রুল কবির খোকন মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপির আন্দোলনকে দমাতে এই মিথ্যা মামলা করা হয়েছে। সেদিন আমরা দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম। কিন্তু পুলিশ আমাদের অবরুদ্ধ করে রাখে। আজকে খবর পেলাম, মামলা করা হয়েছে। 

তিনি বলেন, সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে। তাই তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের ভয়ে তারা আজ ভীত হয়ে বিভিন্ন মামলা ও হামলা চালাচ্ছে। এসব হামলা-মামলাকে তারা ভয় পান না।

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের