প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই গাজীপুর আওয়ামী লীগ চলবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ০১:১৭আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০১:১৭

প্রধানমন্ত্রী দলীয় ফোরামে সবার পরামর্শ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত নিয়েছেন, সে আলোকেই গাজীপুর আওয়ামী লীগ চলবে। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০-এ অংশগ্রহণকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ১৮৬ উপজেলায় মিনি স্টেডিয়াম প্রকল্প নির্মাণের অনুমোদন দিয়েছেন। এই অর্থ বছরে আরও ১৭১টি উপজেলায় মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে। ২০৩১ সালে দেশে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন উপলক্ষে বেশ কিছু নতুন স্টেডিয়াম নির্মাণ ও বিদ্যমান স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুব-উল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রীড়া দল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০-এ ১৩৩টি স্বর্ণ, ৮০টি রৌপ্য এবং ৫৭টি তামা পদক অর্জন করে পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী