একটি কেন্দ্রে ১ ভোট পেলেন চেয়ারম্যান প্রার্থী

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১১:৪৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১১:৪৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত প্রার্থী ফারুক হোসেন গামছা প্রতীকে একটি কেন্দ্রে মাত্র এক ভোট পেয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি এক ভোট পান। এছাড়াও তার নিজ গ্রাম আনালিয়াবাড়ি কেন্দ্রেও ভোট পেয়েছেন মাত্র ৭টি। তিনি নির্বাচনে মোট ভোট পেয়েছেন ৩৫টি।

এদিকে, এই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এ নিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন।

গামছা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন বলেন, ‘আমি অনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। ভোটের মাঠেও ছিলাম না। দেউপুর কেন্দ্রে একটি ভোট পড়েছে বলে শুনেছি। আমার নিজ এলাকা আনালিয়াবাড়ি কেন্দ্রেও ৬-৭টি ভোট গামছা প্রতীকে পড়েছে। হয়ত কেউ ভালোবেসে কোনও কোনও কেন্দ্রে কয়েকটি ভোট দিয়েছেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, ‘একটি ইউনিয়নের কাস্টিং ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাতিল হবে। সল্লা ইউনিয়নে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গামছা প্রতীকে কয়েকটি ভোট পড়েছে। এ ঘটনায় গামছা প্রতীকের প্রার্থী তার জামানত হারাবেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের