গণ-উপদ্রব সৃষ্টির অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ২৩:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:১৯

মানিকগঞ্জের শিবালয়ে নাচের আয়োজন, মাদকসেবন ও হৈ-হুল্লোড় করে গণ-উপদ্রব সৃষ্টির অভিযোগে স্থানীয় যুবলীগ নেতাসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার বাগজান গ্রামের পরিত্যক্ত ভিটায় অনুষ্ঠান আয়োজনের নামে অশোভন নৃত্য ও মদপানের আসর বসানো হয়। উচ্চ শব্দে গানবাজনায় এইচএসসি পরীক্ষার্থীসহ স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়ে। খবর পেয়ে অনুষ্ঠান আয়োজক যুবলীগ নেতা কাউছার আহমেদসহ আট জনকে গ্রেফতার করে শুক্রবার (৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির জানান, এই অনুষ্ঠানের আয়োজন করেছেন স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। কাউছার আমমেদ মহাদেবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম