লেভেলক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ১

নরসিংদী প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৪:৪০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৫:৩০

নরসিংদীর রায়পুরা উপজেলায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা লেগে আমান উল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জানগর ইউনিয়নের খানাবাড়ি রেলস্টেশনের পাশের লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

আমান উল্লাহ উত্তর মির্জানগরের আবদুর রশিদের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।

স্থানীয়রা জানায়, সাড়ে ১১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস খানাবাড়ি স্টেশন এলাকা অতিক্রম করছিল। অটোরিকশাটি খানাবাড়ি রেলওয়ে স্টেশনের পাশের লেভেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরে চলমান ট্রেনটি কিছু দূর যাওয়ার পর থামে। অটোরিকশার কিছু অংশ ট্রেনের ইঞ্জিনের নিচ থেকে বের করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আমান উল্লাহ মারা যান।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ ইমায়েদুল জাহেদি জানান, লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম