সুতার কারখানায় আগুন: দগ্ধের ৩ দিন পর কর্মীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ১২:৪৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩:২২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ মোতালেব বেপারী (৪০) মারা গেছেন। রবিবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জের লৌহজং থানার যশোরদিয়া গ্রামের ওহাব ব্যাপারীর ছেলে মোতালেব ব্যাপারী। তিনি মালেক স্পিনিং মিলের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্বে ছিলেন।

পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল আলম জানান, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় মালেক স্পিনিং মিল কারখানার তুলার গোডাউনে আগুন লাগে। পরে মোতালেবসহ অন্য শ্রমিকরা আগুন নেভানোর কাজে অংশ নেন। এক পর্যায়ে আগুনের মধ্যে পড়ে মারাত্মক দগ্ধ হন মোতালেব। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ওই দিন রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা গেছেন। দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খালিয়ারচালা এলাকায় সপরিবারে বসবাস করছিলেন মোতালেব।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম