গাজীপুরে ৮ নেতাকর্মীকে বহিষ্কার করলো আ.লীগ

গাজীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ২১:৪৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২১:৪৫

দলীয় নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গাজীপুরের শ্রীপুরের আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন শামীম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল হক মাতাব্বর, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, অপর সদস্য শামীম সাজিদ, শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মন্ডল, অপর সদস্য সফি উদ্দিন দেওয়ান, বরমী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন এবং গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম সাজু।

হুমায়ুন কবির হিমু জানান, আগামী ৫ জানুয়ারি শ্রীপুরের আট ইউনিয়নে ভোট হবে। নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে তাদেরকে আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম