ভোটের দিন মোটরসাইকেল চালানোয় ২ জনকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১৬:১৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬:১৫

টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভূঞাপুর উপজেলার চর পাথাইলকান্দি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খন্দকার তাদের জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খন্দকার বলেন, ‘সকাল থেকে ভূঞাপুর এলাকায় নির্বাচনি দায়িত্ব পালন করে আসছি। চর পাথাইলকান্দি এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল চালানোর কারণে দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। নির্বাচন চলাকালে কেউ আচরণবিধি লঙ্ঘন করলেই আইনের আওতায় আনা হবে।’

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, ‘সকাল ৮টা থেকে জেলার তিন উপজেলার ২১ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আট জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছয় এবং সাধারণ কেন্দ্রে পাঁচ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে প্রতিটি কেন্দ্রে ১৮ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রতিটি উপজেলায় র‌্যাব এবং ডিবির টিমও কাজ করেছে।’

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান