‘মৃত ও প্রবাসীদের ভোট দিলো কে?’

শরীয়তপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ২১:১৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২২:২০

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ডিঙ্গামানিক ইউনিয়নের একটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে বলে জানানো হয়েছে। এতে পরাজিত প্রার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বুধবার (৫ জানুয়ারি) নড়িয়া উপজেলায় ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনার পর কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তারা জানান, ডিঙ্গামানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শতভাগ ভোট কাস্টিং হয়েছে। ওই কেন্দ্রের দুই হাজার ২২৬ ভোটারের সবাই ভোট দিয়েছেন। এরমধ্যে এক হাজার ৫৫৪টি বৈধ বাকি ৬৭২টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

তবে স্থানীয়দের দাবি, ওই ওয়ার্ডের প্রায় তিন শতাধিক লোক প্রবাসে থাকেন। এছাড়াও প্রায় শতাধিক ভোটার মারা গেছেন। তাদের ভোট দিলো কে?

এই কেন্দ্রে আবার ভোটগ্রহণের দাবিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসাইন খান। আনারস প্রতীকের এই প্রার্থীর দাবি, ‘৩ নম্বর ওয়ার্ডে কীভাবে শতভাগ ভোট কাস্ট হয়? এই ওয়ার্ডের অনেক ভোটার মৃত। অনেকেই প্রবাসে ও ঢাকায় আছেন। এই কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। আমি এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।’

ইতালির ভেনিসে থাকা শাকিল হাওলাদার নামে এক প্রবাসী তার ফেসবুকে লেখেন, ‘আমি ডিঙ্গামানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমিসহ অনেকে প্রবাসে রয়েছেন। আমার কাকাসহ অনেকেই মারা গেছেন। তাহলে শতভাগ ভোট পড়েছে কীভাবে। আমিসহ অন্য প্রবাসী ও মৃতদের ভোট কে দিলো?’

আরেক পরাজিত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শান্তু চৌধুরীর দাবি, ‘প্রিসাইডিং কর্মকর্তা ঘুষ খেয়ে এ কাজ করেছেন। আমার ঘোড়া মার্কার ভোট চশমা আর আনারসের বান্ডিলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাকে ফেল করানো হয়েছে। এ ছাড়াও ৩ নম্বর ওয়ার্ডের আমার ঘোড়া মার্কার ভোট ডাবল সিল মেরে নষ্ট করে দিয়েছে। আমি মামলা করবো।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রমজান আলী বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, ‘ভুলে বাতিল ও কাস্টিং ছাড়া ভোট একসঙ্গে করে ফেলেছিলাম। প্রথমে আমি এটা বুঝিনি, পরে ঠিক করে দিয়েছি।’

নড়িয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. আতিয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা প্রিসাইডিং কর্মকর্তার ভুল। পরে ঠিক করে দেওয়া হয়েছে। রেজাল্টে কোনও পরিবর্তন হয়নি।’

ওই ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি