ট্রলারডুবির পঞ্চম দিনে ধলেশ্বরী থেকে ৪ লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১১:১৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪:৫৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজদের মধ্যে চার জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ট্রলারডুবির পঞ্চম দিনে রবিবার (৯ জানুয়ারি) সকালে বিচ্ছিন্নভাবে ভাসমান অবস্থায় লাশগুলো পাওয়া যায়।

ফতুল্লা থানার ওসি রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলেশ্বরী নদীতে পঞ্চম দিনের উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা বিভিন্ন স্থানে ভাসতে দেখে দুজন নারী এবং দুজন পুরুষের লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকালে ধলেশ্বরী নদীর ৩ মিটার এলাকাজুড়ে লাশগুলো ভাসতে দেখা যায়। খবর পেয়ে ডুবুরি দল লাশ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। লাশগুলো নদীর তীরে রাখা হয়েছে। স্বজনরা শনাক্ত করলেই লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, বুধবার সকাল সাড়ে ৮টায় বক্তাবলী ঘাট থেকে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটমুখী ট্রলারটি ঢাকামুখী যাত্রীবাহী এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। সে সময় ৩০/৪০ যাত্রী সাঁতরে তীরে আসতে পারলেও প্রায় ১০ জন নিখোঁজ ছিল। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম