শামীম ওসমানকে স্যালুট জানালেন তৈমুর আলম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ২২:২৪আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২২:২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে স্যালুট জানালেন সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে আয়োজিত শামীম ওসমানের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তাকে স্যালুট জানান তৈমুর আলম।

সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মেট্রো হলের সামনে গণসংযোগের সময় তৈমুর আলম সাংবাদিকদের বলেন, ‘এমপি শামীম ওসামন একটি সত্য কথা বলেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ধমক দিয়ে, ভয়ভীতি দেখিয়ে, পুলিশ দিয়ে হয়রানি করে মানুষের ভোট পাওয়া য়ায় না। ভোট পেতে হলে মানুষকে বুঝিয়ে নিতে হবে। এই কথার জন্য আমি শামীম ওসমানকে স্যালুট জানাই।’

আরও পড়ুন: অপেক্ষা করুন, চমক আছে: আইভী

তিনি বলেন, ‘সরকারদলীয় প্রার্থীকে পাস করানোর জন্য আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমার সিদ্ধিরগঞ্জের নির্বাচন সমন্বয়কারী মনিরুল ইসলাম রবিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে থাকা আমার পুলিং এজেন্টদের তালিকা নিয়ে গেছে।’ 

তৈমুর আলম বলেন, ‘আইভী ও শামীম ওসমানের দ্বন্দ্ব নির্বাচন ঘিরে মুখোমুখি অবস্থানে রয়েছে। কিন্তু আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। তারা কে কার কমিটি ভেঙে দেবে, কমিটি ভেঙে কে কোন জায়গায় বসবে তা নিয়ে ব্যস্ত। এখানের বিএনপি নেতারা ঐক্যবদ্ধ আছে। আমার রক্ত কেটে দুই ভাগ করলে প্রতিটি ফোটা বিএনপির কথা বলবে।’

আরও পড়ুন: ‘হাতি কাঁধে নিয়ে দৌড় দেবো, নৌকায় উঠতে দেবো না’

তিনি বলেন, আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনকে আহ্বান তিনি।

দুপুরে সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেছেন, ‘কে প্রার্থী হু কেয়ার? কলাগাছ না আমগাছ আমাদের দেখার বিষয় না। বিষয় একটা, এটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমাদের শেখ হাসিনার নৌকা, এটা আমাদের রক্ত দিয়ে কেনা নৌকা। সো, এই নৌকার বাইরে যাওয়ার উপায় নেই। নৌকার জন্য যেভাবে নামা উচিত সেভাবে নামতে পারিনি। তবে আজ থেকে নামলাম।’

/এএম/
সম্পর্কিত
ঈদ শুভেচ্ছার আড়ালে ‌‘দৃষ্টিকটু আত্মপ্রচারণা’
প্রচার শেষ, ভোটাররা আসলে কতজন প্রার্থীকে চেনেন
আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম