মাদারীপুরে দুর্ঘটনায় প্রাণ গেলো দুই ভাইয়ের 

মাদারীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১২:০৮আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২:০৮

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নাঈম (১৫)ও জনি (১৬) নিহত হয়েছেন । বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ১০ টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। তবে শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৭ টার দিকে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত জনি ফরাজী সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের জহির ফরাজীর ছেলে ও স্থানীয় জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। নিহত নাঈম ফরাজী একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে ও একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলযোগে এক বন্ধুকে মিয়ারচর এলাকায় পৌঁছে দেয় জনি ও নাঈম। পরে সেখান থেকে ফেরার পথে হবিগঞ্জ ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে গুরুতর আহত হন দুই শিক্ষার্থী। প্রথমে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যালে নেওয়া হলে দু’জনে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান। এদিকে দুই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইলমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম